Author: Author

সৌরভ দত্ত, কলকাতা: রাজ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার প্রধান কারিগর সাফাই কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বুধবার একটি পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ‘স্বচ্ছ কবচ’ কর্মসূচির সূচনা করা হয়, যার অধীনে রাজ্যের ৫০,০০০ সাফাই কর্মীর হাতে বিশেষ সুরক্ষা কিট তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনুষ্ঠানমঞ্চে সশরীরে উপস্থিত প্রতিনিধিদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভা ও নগরোন্নয়ন সংস্থার আধিকারিকেরা ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পুর অ নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ‘স্বচ্ছ কবচ’ কিট বিতরণের উদ্দেশ্য ও সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিচ্ছন্নতাকে একটি সামাজিক কর্তব্য…

Read More

সৌরভ দত্ত, কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রণ কি এবার হারাতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড? ১৯৭৬ থেকে কলকাতা বইমেলার জন্ম–ইস্তক এই সংগঠনই আয়োজক হিসেবে কাজ করে আসছে। কিন্তু গিল্ডের একাধিক সিদ্ধান্ত নিয়ে গত কয়েক বছর ধরে নানা ক্ষোভ তৈরি হয়েছিল প্রকাশক থেকে কবি–সাহিত্যিক অনেকের মধ্যেই। এই অবস্থায় একটি নতুন প্রকাশক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে কলেজ স্ট্রিট বইপাড়ায়। ২৯ জুন মহাজাতি সদনে এই নতুন সংগঠনের প্রথম অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। সংগঠনটির নাম রাখা হয়েছে– বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ। এই পরিষদ সোমবার প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্ম দিবস পালন করছে। তাতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং আরএসএস নেতা তথা গবেষক…

Read More

সৌরভ দত্ত, বিধাননগর: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর খবর।একসময় লেক টাউনের ভিআইপি রোডের অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৭০ ফুট উচ্চতার লিওনেল মেসির বিশাল মূর্তি। এবার সেই আইকনিক মূর্তিই নতুন ঠিকানা পেতে চলেছে নিউ টাউনের ইকো পার্কে। নিরাপত্তাজনিত কারণে কয়েক দিন আগে মূর্তিটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে এটি বাগুইআটির পৌরসভার গুদামে সংরক্ষিত রয়েছে। গত বৃহস্পতিবার বিধাননগর পুরনিগমের সদর দপ্তরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মন্ত্রী ও বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় জানান, মেসির এই বিশাল মূর্তিটিকে ইকো পার্কে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে ইকো পার্কে আরও একটি আন্তর্জাতিক মানের আকর্ষণ যুক্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই। পর্যটকদের…

Read More

সৌরভ দত্ত, কলকাতা: কলকাতার ইস্কনের অত্যন্ত পরিচিত মুখ, সহ-সভাপতি রাধারমণ দাসকে তাঁর সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংবাদমাধ্যম কিংবা অন্য কোনও জায়গায় ইস্কনের হয়ে প্রতিনিধিত্ব করা বা কথা বলার ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রবিবার নিজেই সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে এই খবর জানিয়েছেন রাধারমণ দাস। ইস্কন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়ে সমাজ মাধ্যমে রাধারমণ লিখেছেন, “আমি আমার সমস্ত শুভানুধ্যায়ী, ভক্ত, সংবাদমাধ্যমের বন্ধু এবং সাধারণ মানুষকে জানাতে চাই যে, আমাকে ইস্কনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি সংবাদমাধ্যম, সরকারি আধিকারিক বা কোনও পাবলিক ফোরামে ইস্কনের পক্ষে আর…

Read More

মিনাখাঁ বিধানসভার বিধায়িকা উষারাণী মন্ডল এবং তার স্বামী এলাকায় প্রচুর দুর্নীতি করেছে। গত তিন বারের তিনি বিধায়ক রয়েছেন। তৃণমূলের এই ক্ষমতা ব্যবহার করে তিনি এলাকায় একাধিক দুর্নীতি করেছে। দলীয় কর্মীদের খুনের বিচার,২০২১ সালে ভোট পরবর্তী হিংসার জেরে বিরোধীদের মারধর, ঘড় বাড়ি ভাঙচুর করে এলাকা ছাড়া করা,লক্ষ লক্ষ টাকা জরিমানা আদায়, মেয়ে, জামাই ও নিজের আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন, খাস জমির লিজের টাকা আত্মসাৎ করেছেন, একাধিক রাস্তা তৈরীর নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এমন নানান অভিযোগ কে সামনে রেখে মিনাখা বিধানসভার অন্তর্গত হাড়োয়া থানার ব্রাহ্মণচক এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।হাড়োয়া -রাধানগর রোড অবরোধ করে বিক্ষোভকারী, তাদের…

Read More

মালদা: মালদার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন প্রসেনজিৎ দাস। রবিবার মালদা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে প্রত্যাবর্তন করেন তিনি। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ তথা জেলা সভাপতি ঈসা খান চৌধুরী এবং মৌসম বেনজির নূর। তাঁদের হাত ধরেই কংগ্রেসে ফেরেন প্রসেনজিৎ দাস। রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছিলেন প্রসেনজিৎ দাস। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দ্রুত দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। জেলা যুব সভাপতির দায়িত্বও পালন করেন। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে গাজোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলেও তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। দীর্ঘদিন তৃণমূলে থাকার পর…

Read More

সৌরভ দত্ত কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে অর্ধদিবস ছুটি। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকনির্দেশনায় আসন্ন জাতীয় চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা খতিয়ে দেখলেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় । জাতীয় চিকিৎসক দিবস মহান চিকিৎসক, প্রখ্যাত রাষ্ট্রনায়ক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে পালিত হয়। এই বিশেষ দিনে মানবসেবায় নিবেদিত চিকিৎসক সমাজের আত্মত্যাগ, নিষ্ঠা ও অনন্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।…

Read More

সৌরভ দত্ত, ২৭জুন : কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিরাট বদল। দিল্লির রাজনীতিতে এক মস্ত বড় রদবদলের ইঙ্গিত মিলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ সরকারের মন্ত্রিসভায় অপ্রত্যাশিত রদবদল বা ‘ক্যাবিনেট রেশাফলিং’-এর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই সম্ভাব্য রদবদলের সবচেয়ে বড় চমক হতে চলেছে দেশের অর্থ মন্ত্রক। সূত্রের খবর, বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তাঁর পদ থেকে সরানো হতে পারে এবং তাঁর জায়গায় ভারতের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন ভারতীয় রিজার্ভ ব্যাংক -এর প্রাক্তন গভর্নর তথা প্রাক্তন আইএএস অফিসার শক্তিকান্ত দাস। এছাড়া রাজনৈতিক অলিন্দে জোরালো গুঞ্জন, আগামী সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সংস্কার বা ‘ক্যাবিনেট ওভারহল’ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এই সম্ভাব্য রদবদলের আরেক…

Read More

সৌরভ দত্ত,পানিহাটি : তীব্র দাবদাহ ছাপিয়ে ভক্তির স্নিগ্ধ বাতাস। গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়। খোল-করতালের ধ্বনিতে মুখরিত চারপাশ। ২৭ জুন উত্তর ২৪ পরগণার পানিহাটিতে অনুষ্ঠিত হলো চিঁড়া-দধি মহোৎসবের পুণ্য আসর। পাঁচশো বছরেরও বেশি প্রাচীন এই উৎসব আসলে বাংলার আধ্যাত্মিক ও সামাজিক মেলবন্ধনের এক অনন্য দলিল। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রীনিত্যানন্দ প্রভু ও শ্রীরঘুনাথ দাস গোস্বামীর ঐতিহাসিক মিলন, যা ‘শ্রীচৈতন্যচরিতামৃত’-এ অমর হয়ে আছে। ষোড়শ শতকের এক অদ্ভুত অধ্যায়। সপ্তগ্রামের ধনাঢ্য জমিদার পুত্র রঘুনাথ দাস। অগাধ ঐশ্বর্য ত্যাগ করে তাঁর মন তখন ব্যাকুল শ্রীচৈতন্যের সান্নিধ্য পেতে। আশীর্বাদের আশায় তিনি পানিহাটিতে এলেন শ্রীনিত্যানন্দ প্রভুর চরণে। নিত্যানন্দ প্রভু তাঁকে দেখে এক মধুর ‘দণ্ড’ দিলেন।…

Read More

সৌরভ দত্ত :ভারতীয় ফুটবলের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, একসময় দেশের ফুটবল বর্ষপঞ্জি ছিল নানা মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় সমৃদ্ধ। বর্তমানের ইন্ডিয়ান সুপার লিগ ও আই-লিগের পাশাপাশি আইএফএ শিল্ড, ফেডারেশন কাপ, রোভার্স কাপ, টাইটান কাপ, সিকিম স্বর্ণকাপ ও দার্জিলিং কাপের মতো প্রতিযোগিতাগুলি ফুটবলপ্রেমীদের উন্মাদনায় মাতিয়ে রাখত। সেই ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল নাম ডুরান্ড কাপ। ২০২৬ সালের ডুরান্ড কাপ ১১ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়োজক কমিটি ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা বিভিন্ন রাজ্য ও শহরের খেলার মাঠ চূড়ান্ত করার জন্য আলোচনা চালাচ্ছেন। চূড়ান্ত নির্ঘণ্ট ও আয়োজক শহরগুলির নাম শীঘ্রই ঘোষণা করা হতে পারে। ভারতীয় ফুটবলের শতাব্দীপ্রাচীন এই প্রতিযোগিতা আবারও…

Read More