- ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’ ও স্বচ্ছতা অভিষান কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর।
- কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রণ কি এবার হারাতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড!
- ইকো পার্কে ফিরছে বিশালাকার মেসি
- কলকাতার ইস্কনের সহ সভাপতি রাধারমণ দাস পদচ্যুত
- হাড়োয়ায় দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ,রাস্তা অবরোধ গ্রামবাসীদের, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
- মালদা কংগ্রেসে নতুন সমীকরণ, যোগদান প্রসেনজিতের
- ১জুলাই চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটি ।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরছেন নির্মলা সীতারমন, পদ যাচ্ছে শিক্ষামন্ত্রীর
Author: Author
সৌরভ দত্ত, কলকাতা: উত্তরাখণ্ড, গুজরাত ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন চালু করতে উদ্যোগী হয়েছে শুভেন্দু অধিকারী সরকার। নবান্ন সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। বিলটি পাশ হলে উত্তরাখণ্ড, গুজরাত ও অসমের পর পশ্চিমবঙ্গ হবে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা চতুর্থ বিজেপি-শাসিত রাজ্য। নবান্নের একাধিক সূত্রের দাবি, নতুন সরকার মনে করছে, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন দেওয়ানি আইন চালু হলে আইনের শাসন আরও শক্তিশালী হবে এবং নারী-পুরুষের সমানাধিকারের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সম্প্রতি অসম বিধানসভায় দীর্ঘ বিতর্কের পর ইউসিসি…
সৌরভ দত্ত, কলকাতা:রাখে হরি তো মারে কে! তারাতলার ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও যেন ফের সত্যি হল সেই বহু প্রচলিত প্রবাদ। মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই করে ধ্বংসস্তূপের তলা থেকে জীবনের কাছে ফিরে এলেন এক শ্রমিক। নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন ভেঙে পড়ার প্রায় ১৪ ঘণ্টারও বেশি সময় পরে বন্ধুকে ফোন করে সাহায্য চেয়েছিলেন তিনি। সেই একটি ফোনকলই শেষ পর্যন্ত বাঁচিয়ে দিল তাঁর প্রাণ। সিনেমার গল্পকেও হার মানানো এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারাতলায়। বুধবার দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তারাতলার নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন। মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। ভবনের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। চারদিকে শুরু হয়ে…
সৌরভ দত্ত, কলকাতা: কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শনিবার ভোররাতে ঘটে গেল এক নাটকীয় পুলিশি অভিযান। রাতের অন্ধকার কাটার আগেই শালবনি থানার পুলিশ, কলকাতা পুলিশের সহযোগিতায় এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি চালায়। এই তল্লাশিকে ঘিরে সকাল থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক তথা ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের খোঁজেই এই অভিযান চালানো হয়। শালবনির এক তৃণমূল নেতার অভিযোগ, দলীয় টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুমিত রায় তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন। পরে সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের…
সৌরভ দত্ত, কলকাতা:রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রকে কেন্দ্র করে এবার বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউটাউনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। শুভেন্দুর দাবি, ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন’ -এর আয়োজন করার নাম করে রাজ্য সরকারের রাজকোষ থেকে প্রায় ৬৩৫ কোটি টাকা একটি বিশেষ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে। এই গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, এই বিষয়টি কেবল অনিয়ম নয়, এটি সরাসরি আর্থিক তছরুপের ঘটনা। তাঁর অভিযোগ, বাণিজ্যের নামে কার্যত ‘দুর্নীতির উৎসব’ চলেছে। যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাটিকে…
সৌরভ দত্ত, কলকাতা: সরকারি দফতরগুলিতে বিদ্যুতের ব্যবহার আরও নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার । সেই লক্ষ্যেই সরকারি অফিসগুলিতে স্মার্ট প্রি-পেইড মিটার বসানোর কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। পুরনো পোস্ট-পেইড ব্যবস্থা থেকে নতুন প্রি-পেইড ব্যবস্থায় যাওয়ার সময় বকেয়া বিল পরিশোধ থেকে শুরু করে মিটার রিচার্জের নিয়ম, সবকিছু নিয়েই নতুন নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। আগামী ১ অগস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি দফতর বা সংস্থাগুলির যদি পুরনো বিদ্যুৎ বিল বকেয়া থাকে, তাহলে তা মেটানোর জন্য দুটি ব্যবস্থা রাখা হয়েছে। কেউ চাইলে ডাবলু বি এস ই ডি সি এল-এর পোর্টাল থেকে বিল ডাউনলোড…
সৌরভ দত্ত, কলকাতা: রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ফের দুর্নীতি। তৃণমূল সরকারের আমলে শিক্ষক-চিকিৎসকদের পদোন্নতি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এর জেরে বিগত ইন্টারভিউয়ের সম্পূর্ণ প্যানেল খারিজ করে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনের এই আকস্মিক সিদ্ধান্তের কারণে বড় সমস্যা তৈরি হল। পদোন্নতির অপেক্ষায় থাকা ১০২৫ জন শিক্ষক-চিকিৎসকের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত মার্চ মাসে একটি ইন্টারভিউ হয়েছিল। এটি ছিল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের পদোন্নতির জন্য। এই নিয়োগ প্যানেলে ব্যাপক দুর্নীতির গন্ধ পেয়েছেন শীর্ষ কর্তারা। মেধার পরিবর্তে অন্য কোনও প্রভাব কাজ করেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য দফতরের স্বচ্ছতা বজায় রাখার জন্য…
সৌরভ দত্ত, কলকাতা: রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ফের দুর্নীতি। তৃণমূল সরকারের আমলে শিক্ষক-চিকিৎসকদের পদোন্নতি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এর জেরে বিগত ইন্টারভিউয়ের সম্পূর্ণ প্যানেল খারিজ করে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনের এই আকস্মিক সিদ্ধান্তের কারণে বড় সমস্যা তৈরি হল। পদোন্নতির অপেক্ষায় থাকা ১০২৫ জন শিক্ষক-চিকিৎসকের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত মার্চ মাসে একটি ইন্টারভিউ হয়েছিল। এটি ছিল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের পদোন্নতির জন্য। এই নিয়োগ প্যানেলে ব্যাপক দুর্নীতির গন্ধ পেয়েছেন শীর্ষ কর্তারা। মেধার পরিবর্তে অন্য কোনও প্রভাব কাজ করেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য দফতরের স্বচ্ছতা বজায় রাখার জন্য…
সৌরভ দত্ত, কলকাতা: হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু। গঙ্গার পাড় সংলগ্ন এই বিস্তীর্ণ অঞ্চলের চেহারা বদলে যাবে। হাওড়া গ্র্যান্ড ফরশোর রোডের চেহারাও বদলে যেতে চলেছে। বৃহস্পতিবার সকালে পরিদর্শনে গিয়ে একথাই বললেন উত্তর হাওড়ার বিধায়ক তথা নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই। পোর্ট ট্রাস্ট ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গঙ্গার ঘাটগুলোর সংস্কার ও আধুনিকীকরণের পাশাপাশি তৈরি হবে বিশাল দুর্গা মূর্তি। মন্ত্রী জানিয়েছেন, প্রায় ৬০ ফুট উচ্চতার ধাতব মূর্তি বসানো হবে গঙ্গার ঘাটে। নাম রাখা হবে ‘দুর্গা শক্তি’। গঙ্গার ঘাট সংলগ্ন অস্থায়ী দোকানগুলোকে সরিয়ে হবে আধুনিকীকরণ। বেশ কয়েকটি ধাপে আধুনিকীকরণের কাজ চলবে। বৃহস্পতিবার রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন এলাকা পরিদর্শনে যান উত্তর হাওড়ার বিধায়ক তথা নগরোন্নয়ন…
নিজস্ব প্রতিনিধি, মেক্সিকো: সালটা ১৯৮৬। ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি দর্শকে গমগম করছে মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম। যে উন্মাদনার সামনে পশ্চিম জার্মানিকে ৫ গোলের মালা পরিয়ে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিল আর্জেন্টিনার দিয়েগো মারাদোনার । সেই মাঠেই ২০২৬ ফুটবলের মহাযুদ্ধের উদ্বোধনী ম্যাচে তৃপ্তির হাসি হাসল হোম ফেভারিটরা। ১৬ বছর আগে ২০১০ বিশ্বকাপের প্রথম ম্যাচে এই দক্ষিণ আফ্রিকার কাছেই আটকে গিয়েছিল মেক্সিকো। মহাযজ্ঞের সূচনায় যেন তারই মধুর প্রতিশোধ নিলেন হাভিয়ের আগুইরিওর ছেলেরা। গোটা ম্যাচে দাপট দেখিয়ে ঘরের মাঠে বিশ্বকাপের জমকালো সূচনা ঘটাল মেক্সিকো। মাত্র ৯ মিনিটেই দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান কিনিওনেস। এবার সৌদি প্রো লিগের টপ স্কোরার তিনি। দ্বিতীয়ার্ধে…
শুরু হয়ে গেল ফুটবলের বিশ্বযুদ্ধ। আগামী দেড় মাস, নিজেদের সেরাটা উজাড় করে দেবেন ৪৮ দেশের ফুটবলাররা। কখনও স্টেডিয়ামে গলা ফাটিয়ে, কখনও বাড়িতে বসে প্রার্থনায় তাঁদের পাশে থাকবেন অসংখ্য ভক্তকুল। সেই যুযুধান লড়াইয়ের সূচনা হল সুর-তালের মূর্ছনায়। বৃহস্পতিবার মেক্সিকোর এস্তাদিয়ো আজতেকা মুখরিত হল শাকিরার গানে। উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিল মেক্সিকোর স্থানীয় সংস্কৃতি। স্থানীয় সময় বেলা ১১ টা নাগাদ মেক্সিকোয় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমেই ছিল স্থানীয় নৃত্যশৈলী এবং গানের অনবদ্য মিশেল। মাঠজুড়ে তখন ভর্তি দর্শক। নিজের দেশের গানের সঙ্গে গলা মেলালেন আমজনতাও। ধীর লয়ের এই পারফরম্যান্স শেষ হতেই মঞ্চে ওঠে মেক্সিকোর পপ-রক ব্যান্ড মানা। চার সদস্যের ব্যান্ড যখন গাইছে, স্টেডিয়ামের চারদিকজুড়ে…