Friday, August 7

উৎকর্ষ বাংলা প্রকল্পের ট্রেনিংয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্বনির্ভর হয়ে উঠছে সুন্দরবন এলাকায়। উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদ ব্লকের অন্তর্গত মাখালগাছা পঞ্চায়েত এলাকায় প্রায় ১২৭ জন ছাত্রছাত্রীর হাতে এদিন কেটিএস একাডেমীর তরফ থেকে উৎকর্ষ বাংলার সার্টিফিকেট প্রদান করা হয়। এই ১২৭ জন ছাত্রছাত্রী দীর্ঘ চার মাস ব্যাপী ট্রেনিং এর মাধ্যমে সেলাই এবং পাট জাতীয় দ্রব্যের বিভিন্ন জিনিস তৈরি হাতে-কলমে শিখে বর্তমানে স্বনির্ভর হয়ে উঠেছে। উক্ত সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সেন্টার ইনচার্জ সোনালি খাতুন এবং কে টিএস একাডেমির তরফ থেকে ম্যানেজার সুমন বিশ্বাস এবং বিপ্লব দাস।

এই ট্রেনিং করার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যেমন স্বনির্ভর হয়ে উঠেছে এবং সরকারের তরফ থেকে ৫০ টাকা হিসাবে দৈনিক ভাতাও পাবে কেটিএস একাডেমী সূত্রে জানা গেছে। কেটিএস একাডেমির ম্যানেজার সুমন বিশ্বাস জানান,”উৎকর্ষ বাংলার প্রকল্পের মাধ্যমে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের স্বনির্ভর ভারত গড়ে তোলার চেষ্টা আমরা করে যাচ্ছি, এই প্রকল্পের মাধ্যমে হাতে-কলমে কাজ শিখে গ্রামের বেকার যুবক-যুবতীরা নতুন কর্মের সংস্থান করতে পারছে, এটাই আমাদের সাফল্য”।

বর্তমান সরকারের এই অভূতপূর্ব প্রকল্পের কারণে সুন্দরবন এলাকার বহু ছাত্র-ছাত্রী উপকৃত তা তাদের চোখে মুখে ফুটে উঠেছে।

Share.

1 Comment

Leave A Reply

Exit mobile version