Friday, August 7

মিনাখাঁ বিধানসভার বিধায়িকা উষারাণী মন্ডল এবং তার স্বামী এলাকায় প্রচুর দুর্নীতি করেছে। গত তিন বারের তিনি বিধায়ক রয়েছেন। তৃণমূলের এই ক্ষমতা ব্যবহার করে তিনি এলাকায় একাধিক দুর্নীতি করেছে। দলীয় কর্মীদের খুনের বিচার,২০২১ সালে ভোট পরবর্তী হিংসার জেরে বিরোধীদের মারধর, ঘড় বাড়ি ভাঙচুর করে এলাকা ছাড়া করা,লক্ষ লক্ষ টাকা জরিমানা আদায়, মেয়ে, জামাই ও নিজের আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন, খাস জমির লিজের টাকা আত্মসাৎ করেছেন, একাধিক রাস্তা তৈরীর নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এমন নানান অভিযোগ কে সামনে রেখে মিনাখা বিধানসভার অন্তর্গত হাড়োয়া থানার ব্রাহ্মণচক এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।হাড়োয়া -রাধানগর রোড অবরোধ করে বিক্ষোভকারী, তাদের দাবি অবিলম্বে এই বিধায়ক ও বিধায়ক এর স্বামী তথা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মন্ডলকে গ্রেফতার করতে হবে এবং এই সমস্ত দুর্নীতির টাকা ফেরত দিতে হবে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share.
Leave A Reply

Exit mobile version