Friday, August 7

সৌরভ দত্ত, বিধাননগর:
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর খবর।একসময় লেক টাউনের ভিআইপি রোডের অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৭০ ফুট উচ্চতার লিওনেল মেসির বিশাল মূর্তি। এবার সেই আইকনিক মূর্তিই নতুন ঠিকানা পেতে চলেছে নিউ টাউনের ইকো পার্কে।
নিরাপত্তাজনিত কারণে কয়েক দিন আগে মূর্তিটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে এটি বাগুইআটির পৌরসভার গুদামে সংরক্ষিত রয়েছে।
গত বৃহস্পতিবার বিধাননগর পুরনিগমের সদর দপ্তরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মন্ত্রী ও বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় জানান, মেসির এই বিশাল মূর্তিটিকে ইকো পার্কে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে ইকো পার্কে আরও একটি আন্তর্জাতিক মানের আকর্ষণ যুক্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই।
পর্যটকদের জন্য নতুন ফটো স্পট,ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণ, ইকো পার্কের জনপ্রিয়তা আরও বৃদ্ধি,স্থানীয় পর্যটন ও ব্যবসায় ইতিবাচক প্রভাব,দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে নিউ টাউনের পরিচিতি আরও বাড়তে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version