Friday, August 7

দীর্ঘ ১৫ বছর পর শাসনের গোলাবাড়ি বাজারে প্রকাশ্য সভা করল সিপিআইএম। সোমবারের বিকালের এই সভায় সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন মূলত ফেরাতে ভোটাধিকার, রুখতে বুলডোজার শীর্ষক সভা থেকে বর্বরোচিত হকার উচ্ছেদ ও প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে বিভিন্ন বক্তারা গর্জে ওঠেন। পাশাপাশি বিজেপি গরীব মানুষের বিরোধী দল বলে বিজেপির বিরুদ্ধে রাস্তার লড়াই ও আইনি লড়াই জারি থাকবে বলে জানান সিপিএম নেতা শতরুপ ঘোষ। এদিন তিনি বলেন বিজেপি যে ধর্মের বর্ণের বা যে স্তরের মানুষের উপর অত্যাচার নেমে আসবে লাল ঝাণ্ডা সেখানে ঢাল হয়ে দাঁড়াবে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে জোর লড়াই দেওয়ার জন্য আগামী বসিরহাট লোকসভা উপনির্বাচনে সিপিএমের প্রার্থীকে জিতিয়ে গরীব মানুষের কথা বলার জন্য সংসদে প্রতিনিধি পাঠানোর ডাক দেন তিনি।
এদিন বাংলায় হকার উচ্ছেদ ও বুলডোজার রাজের নিন্দা জানিয়ে বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ের ডাক দেন সিপিএম নেতা পলাশ দাস। পাশাপাশি বারাসাত ২ ব্লক সহ শাসন এলাকায় সিপিএমের সংগঠন থাকা সত্ত্বেও মানুষকে ভয় দেখিয়ে ছিল বলে অভিযোগ তোলেন জেলা সিপিএমের নেতা আহেমদ খান। তিনি স্থানীয় তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। উল্লেখ্য এদিনের সভা করার জন্য শাসন থানার অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এদিনের সভা অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

Exit mobile version