সৌরভ দত্ত, উলুবেড়িয়া:
বন্ধ থাকা ১০০ দিনের কাজের নতুন করে শুভ সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের জোয়ার গডড়ী অঞ্চলে নারকেল ফাটিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক চিরণ বেরা, আমতার বিধায়ক অমিত সামন্ত এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এই নতুন সূচনায় স্বভাবতই খুশি গ্রামের দিনমজুর ও শ্রমিক পরিবারগুলো।
উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, গত চার বছর ধরে এই কাজ বন্ধ থাকায় গ্রামের গরিব মানুষ চরম বঞ্চিত হয়েছেন। আগের সরকারের আমলে এই প্রকল্পে প্রচুর দুর্নীতি ও অনিয়ম হওয়ার কারণেই কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। রাজ্যে নতুন সরকার আসতেই এই কাজ পুনরায় দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী একটি বড় ঘোষণা করে বলেন, আগামী মাস থেকেই এটি ১২৫ দিনের কাজে পরিণত হবে। গ্রামের মানুষের সারা বছরের কর্মসংস্থানের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই কাজের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি গ্রামের সার্বিক উন্নয়নের জন্য আরও ১৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
যাঁরা এখনও আবাস যোজনার বাড়ি বা শৌচালয় পাননি, তাঁদের জন্য সুখবর দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে বাড়ি ও শৌচালয়ের জন্য সমীক্ষা চলছে, যোগ্য সকলেই এটি পাবেন। আগের সরকার কেন্দ্রের যেসব প্রকল্প আটকে রেখেছিল, সেগুলো একে একে চালু করা হচ্ছে। ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা অনেকেই পেয়ে গেছেন। বাকিরা ফর্ম ফিলাপ করলেই টাকা পেয়ে যাবেন। খুব দ্রুত যুবকদের বেকার ভাতাও চালু করা হবে। দীর্ঘদিন পর কাজ ফিরে পাওয়ায় গ্রামের সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে এবং এলাকায় নতুন করে উপার্জনের আশা তৈরি হয়েছে।
Trending
- ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’ ও স্বচ্ছতা অভিষান কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর।
- কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রণ কি এবার হারাতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড!
- ইকো পার্কে ফিরছে বিশালাকার মেসি
- কলকাতার ইস্কনের সহ সভাপতি রাধারমণ দাস পদচ্যুত
- হাড়োয়ায় দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ,রাস্তা অবরোধ গ্রামবাসীদের, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
- মালদা কংগ্রেসে নতুন সমীকরণ, যোগদান প্রসেনজিতের
- ১জুলাই চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটি ।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরছেন নির্মলা সীতারমন, পদ যাচ্ছে শিক্ষামন্ত্রীর

