Friday, August 7

নিজস্ব সংবাদদাতা :

ভারতীয় ক্রিকেটে শুরু হল নতুন অধ্যায়। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-২০ দল ঘোষণা করল বিসিসিআই। দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। একই সঙ্গে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন মাত্র ১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী।

আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ৭৭৬ রান সংগ্রহ করেন এবং মরশুমের সেরা উদীয়মান ক্রিকেটার ও এমভিপি নির্বাচিত হন।

অন্যদিকে, সূর্যকুমার যাদবের পরিবর্তে টি-২০ দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। দীর্ঘদিন পর জাতীয় দলের টি-২০ নেতৃত্বে ফিরে এলেন তিনি।

ক্রিকেট মহলে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, ভারতীয় ক্রিকেটের আগামী দিনের অন্যতম বড় তারকা হতে পারেন এই তরুণ ব্যাটার।

উল্লেখ্য, চলতি মাসের শেষদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। এরপর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নামবে টিম ইন্ডিয়া।

Share.
Leave A Reply

Exit mobile version