সৌরভ দত্ত, কলকাতা:
সরকারি দফতরগুলিতে বিদ্যুতের ব্যবহার আরও নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার । সেই লক্ষ্যেই সরকারি অফিসগুলিতে স্মার্ট প্রি-পেইড মিটার বসানোর কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। পুরনো পোস্ট-পেইড ব্যবস্থা থেকে নতুন প্রি-পেইড ব্যবস্থায় যাওয়ার সময় বকেয়া বিল পরিশোধ থেকে শুরু করে মিটার রিচার্জের নিয়ম, সবকিছু নিয়েই নতুন নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। আগামী ১ অগস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি দফতর বা সংস্থাগুলির যদি পুরনো বিদ্যুৎ বিল বকেয়া থাকে, তাহলে তা মেটানোর জন্য দুটি ব্যবস্থা রাখা হয়েছে। কেউ চাইলে ডাবলু বি এস ই ডি সি এল-এর পোর্টাল থেকে বিল ডাউনলোড করে একবারেই পুরো বকেয়া টাকা জমা দিতে পারবেন। তবে একসঙ্গে পুরো টাকা মেটানো সম্ভব না হলে চিন্তার কারণ নেই। সেই ক্ষেত্রে বকেয়া বিল সর্বোচ্চ ৩০০ দিনের কিস্তিতে শোধ করার সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে স্মার্ট প্রি-পেইড মিটার চালু হলে মিটার রিচার্জের জন্যও নির্দিষ্ট নিয়ম মানতে হবে। এই প্রক্রিয়ার জন্য আলাদা স্যাংশন ফরম্যাটও ঠিক করে দিয়েছে অর্থ দফতর। পাশাপাশি পোস্ট-পেইড থেকে প্রি-পেইড ব্যবস্থায় পুরোপুরি বদলের পর মিটার রিচার্জ করার জন্য অতিরিক্ত ১০ দিনের সময় দেওয়া হবে।
সরকারি কাজ যাতে বিদ্যুতের অভাবে কোনওভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলেও ৩০০ টাকা পর্যন্ত নেগেটিভ ব্যালেন্সের সুবিধা মিলবে। অর্থাৎ সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ হবে না।
শুধু তাই নয়, সরকারি ছুটির দিন বা অফিসের নির্ধারিত কাজের সময়ের বাইরে প্রি-পেইড অ্যাকাউন্টে টাকা না থাকলেও কোনও সরকারি দফতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না। সরকারি পরিষেবা যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, সেই লক্ষ্যেই এই বিশেষ সুবিধাগুলি রাখা হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশিকায় ।
Trending
- ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’ ও স্বচ্ছতা অভিষান কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর।
- কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রণ কি এবার হারাতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড!
- ইকো পার্কে ফিরছে বিশালাকার মেসি
- কলকাতার ইস্কনের সহ সভাপতি রাধারমণ দাস পদচ্যুত
- হাড়োয়ায় দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ,রাস্তা অবরোধ গ্রামবাসীদের, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
- মালদা কংগ্রেসে নতুন সমীকরণ, যোগদান প্রসেনজিতের
- ১জুলাই চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটি ।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরছেন নির্মলা সীতারমন, পদ যাচ্ছে শিক্ষামন্ত্রীর

