Friday, August 7

দেগঙ্গা থানার গারদে বন্দী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের বিলাসবহুল বাগান বাড়ির সন্ধান মিলেছে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ২০২১ সালের ভোট-পরবর্তী অশান্তি মামলা, দেদার তোলাবাজি এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগে সম্প্রতি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারির পর দেগঙ্গা থানা এলাকার অন্তর্গত তার এই বিলাসবহুল বাগান বাড়িটি নিয়ে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে..।

২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের কর্মীদের বাড়ি হামলা, ভাঙচুর, মারধর,মাছের ঘেরি লুটপাট ও লক্ষাধিক টাকার জরিমানা নেওয়া সহ রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি পাচার, কৃষি জমি দখল, অবৈধভাবে জমির চরিত্র বদল সহ একাধিক দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে দেগঙ্গা থানার পুলিশ হেফাজতে তৃণমূল নেতা তথা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। রবিউল ইসলামের একাধিক বাড়ির পাশাপাশি খোঁজ মিলল বিলাসবহুল বাগান বাড়ির। অভিযোগ কৃষকদের জমি দখল করে অবৈধভাবে মাটি পাচার করে তৈরি বিশালাকৃতির ঝিল,সেই ঝিলের পাশে শান বাঁধানো ঘাট,আর তার গা বেয়ে তৈরি করা হয়েছে রবিউল -এর সাধের বিলাসবহুল বাগান বাড়ি। অভিযোগ অন্ধকার নামতেই শুরু হতো বাগানবাড়িতে বহিরাগতদের আনাগোনা,চলত মদের আসর, অসামাজিক কার্যকলাপ। মহিলাদের মাছ কাটা ও ভাজার নামে ডেকে এনে চলত ফুর্তি। ধৃত তৃণমূল নেতাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করছে দেগঙ্গা থানার পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version