Friday, August 7

ঘটনাটি দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা 2 পঞ্চায়েতের গিলাবেড়িয়া 171 নং বুথের।171 নং বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মমতাজ বিবি, মমতাজ বিবির স্বামী মতিয়ার রহমান মোল্লা এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগ আবাস যোজনার ঘড়ের টাকা থেকে উপভোক্তাদের কাছ থেকে 5,8,10 হাজার টাকা করে কাটমানি নেয় মতিয়ার রহমান মোল্লা এক সাঙ্গ বিপ্লব অধিকারী এবং তার সাঙ্গপাঙ্গরা। রাজ্যে পালাবদলের পর কাটমানি ফেরতের দাবি তোলে বিজেপি।মূলত স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে দেগঙ্গা থানায় পঞ্চায়েত সদস্য্যার স্বামী এবং অন্যান্যদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ জানান উপভোক্তারা। থানায় অভিযোগের খবর পেয়ে জেল যাত্রা থেকে বাঁচতে উপভোক্তাদাতের কাছ থেকে নেওয়া কাটমানি ফেরত দেওয়ার কাজ শুরু করল মতিয়ার ও তার সাঙ্গপাঙ্গরা। থানায় অভিযোগ হতেই ৬ জনের টাকা ফেরত।আগামী সাতদিনের মধ্যে সমস্ত উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দেওয়ার মুচলেকা দেন তৃণমূল নেতা মতিয়ার রহমান ও বিপ্লব অধিকারীরা ।

Share.
Leave A Reply

Exit mobile version