নিজস্ব প্রতিনিধি:ঋতব্রত বহিষ্কারকাণ্ডে নাটকীয় মোড়। “ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়।” দিল্লিতে দাঁড়িয়ে একথা স্পষ্ট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের।
তৃণমূল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার প্রসঙ্গে স্পিকার রথীন্দ্র বোস স্পষ্ট বলেন, “দল থেকে বহিষ্কার করার আগে শোকজ করতে হয়। তৃণমূলের আগের দেওয়া চিঠিতে ত্রুটি ছিল, তাই সেটা গ্রহণ করা হয়নি। কিন্তু, দলের সংবিধান অনুযায়ী বহিষ্কারের চিঠি বৈধ নয়। শোকজ করতে হয়। সময় দিতে হয়। একদিনেই দুম করে বহিষ্কার করা যায় না।”
স্পিকার রথীন্দ্র বোস আরও বলেন, “এর আগে দলের চিঠিতে স্বাক্ষর নিয়ে সমস্যা ছিল, আমরা সেটা তদন্তের জন্য সিআইডিকে দিয়েছি।” স্পিকার রথীন্দ্র বোস যখন একথাগুলি বলছেন, তখন তাঁর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং অর্জুন রাম মেঘওয়াল। অন্য পাশে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সচিব সত্যেন্দ্রনাথ দাসও। সবমিলিয়ে স্পিকারের মন্তব্যে ঋতব্রত বহিষ্কারকাণ্ড যে নয়া মাত্রা পেল, তা বলাই বাহুল্য।
Trending
- ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’ ও স্বচ্ছতা অভিষান কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর।
- কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রণ কি এবার হারাতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড!
- ইকো পার্কে ফিরছে বিশালাকার মেসি
- কলকাতার ইস্কনের সহ সভাপতি রাধারমণ দাস পদচ্যুত
- হাড়োয়ায় দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ,রাস্তা অবরোধ গ্রামবাসীদের, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
- মালদা কংগ্রেসে নতুন সমীকরণ, যোগদান প্রসেনজিতের
- ১জুলাই চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটি ।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরছেন নির্মলা সীতারমন, পদ যাচ্ছে শিক্ষামন্ত্রীর

