সৌরভ দত্ত, কলকাতা:
কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রণ কি এবার হারাতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড? ১৯৭৬ থেকে কলকাতা বইমেলার জন্ম–ইস্তক এই সংগঠনই আয়োজক হিসেবে কাজ করে আসছে। কিন্তু গিল্ডের একাধিক সিদ্ধান্ত নিয়ে গত কয়েক বছর ধরে নানা ক্ষোভ তৈরি হয়েছিল প্রকাশক থেকে কবি–সাহিত্যিক অনেকের মধ্যেই। এই অবস্থায় একটি নতুন প্রকাশক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে কলেজ স্ট্রিট বইপাড়ায়।
২৯ জুন মহাজাতি সদনে এই নতুন সংগঠনের প্রথম অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। সংগঠনটির নাম রাখা হয়েছে– বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ। এই পরিষদ সোমবার প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্ম দিবস পালন করছে। তাতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং আরএসএস নেতা তথা গবেষক জিষ্ণু বসুর মতো ব্যক্তিত্ব।
কলেজ স্ট্রিট বইপাড়ায় কান পাতলেই জল্পনা শোনা যাচ্ছে যে, রাজ্যে পালাবদলের পরে এবার কলকাতা বইমেলা আয়োজনে বদল হোক, এমনটা চাইছেন অনেকে। এই নয়া সংগঠনের অনুষ্ঠানে আয়োজক হিসেবে নাম রয়েছে বিজেপির একাধিক নেতার। তার মধ্যে রয়েছেন দলের মুখপাত্র ও আইনজীবী দেবজিৎ সরকার। দেবজিতের কথায়, ‘লম্বা সময় ধরে যদি একটি সংগঠন কোনও কিছুর আয়োজন করতে থাকে স্বাভাবিক ভাবেই তাদের ভালো দিক নিয়ে যেমন আলোচনা হয়, অনেক ক্ষোভও তৈরি হয়। এটাও ঠিক গিল্ডের পাশাপাশি বই পাড়ায় অন্তত ১৩টি সংগঠন রয়েছে। বইমেলা এ বার সবাই মিলেই করা হোক না। আপত্তি কোথায়!’
Trending
- ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’ ও স্বচ্ছতা অভিষান কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর।
- কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রণ কি এবার হারাতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড!
- ইকো পার্কে ফিরছে বিশালাকার মেসি
- কলকাতার ইস্কনের সহ সভাপতি রাধারমণ দাস পদচ্যুত
- হাড়োয়ায় দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ,রাস্তা অবরোধ গ্রামবাসীদের, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
- মালদা কংগ্রেসে নতুন সমীকরণ, যোগদান প্রসেনজিতের
- ১জুলাই চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটি ।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরছেন নির্মলা সীতারমন, পদ যাচ্ছে শিক্ষামন্ত্রীর
