মালদা: মালদার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন প্রসেনজিৎ দাস। রবিবার মালদা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে প্রত্যাবর্তন করেন তিনি। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ তথা জেলা সভাপতি ঈসা খান চৌধুরী এবং মৌসম বেনজির নূর। তাঁদের হাত ধরেই কংগ্রেসে ফেরেন প্রসেনজিৎ দাস।
রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছিলেন প্রসেনজিৎ দাস। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দ্রুত দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। জেলা যুব সভাপতির দায়িত্বও পালন করেন। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে গাজোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলেও তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন।
দীর্ঘদিন তৃণমূলে থাকার পর ফের পুরনো দলে ফিরে আসায় মালদার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রসেনজিৎ দাসের প্রত্যাবর্তনে সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী রাজনৈতিক লড়াইয়ে দল নতুন গতি পাবে। অন্যদিকে, তাঁর এই দলবদলকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে।
Trending
- ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’ ও স্বচ্ছতা অভিষান কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর।
- কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রণ কি এবার হারাতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড!
- ইকো পার্কে ফিরছে বিশালাকার মেসি
- কলকাতার ইস্কনের সহ সভাপতি রাধারমণ দাস পদচ্যুত
- হাড়োয়ায় দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ,রাস্তা অবরোধ গ্রামবাসীদের, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
- মালদা কংগ্রেসে নতুন সমীকরণ, যোগদান প্রসেনজিতের
- ১জুলাই চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটি ।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরছেন নির্মলা সীতারমন, পদ যাচ্ছে শিক্ষামন্ত্রীর
