সৌরভ দত্ত, কলকাতা:
পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু
মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রত্যেক বিধানসভা এলাকায় ১০০০ গাছ রোপন।
রাজ্যজুড়ে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক বিধায়ককে তাঁদের নিজ নিজ এলাকায় এক হাজার চারাগাছ রোপনের লক্ষ্যমাত্রা স্থির করেছে নবান্ন। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই কর্মসূচির শুভে উদ্বোধন অনুষ্ঠিত হতে চলেছে বিধাননগরের একটি হলে।
২০২৪ সালে বিশ্ব পরিবেশ দিবসে ‘এক পেড় মাকে নাম’, অর্থাৎ ‘একটি গাছ মায়ের নামে’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্যে সেই প্রকল্প শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে মোট প্রায় ১.১ কোটি চারাগাছ রোপনের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিশিষ্ট নাগরিক সহ সাধারণ মানুষকে এই উদ্যোগে সামিল হতে আহ্বান জানানো হয়েছে।
জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় ৫ হাজার করে চারাগাছ , ব্লক স্তরে ১০০ টি করে ও পুরসভা স্তরে ২০০টি করে ও বরো স্তরে ৩০০টি করে চারাগাছ রোপনের পরিকল্পনা হয়েছে। এছাড়াও প্রত্যেক বিধায়ক তাঁদের নিজের এলাকায় ১ হাজার করে চারা রোপন করবেন।
বিশ্ব পরিবেশ দিবসে প্রশাসনের বিভিন্ন স্তরে চারাগাছ বিতরণ ও রোপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় ৫ হাজার করে চারাগাছ , ব্লক স্তরে ১০০ টি করে ও পুরসভা স্তরে ২০০টি করে ও বরো স্তরে ৩০০টি করে চারাগাছ রোপনের পরিকল্পনা হয়েছে। এছাড়াও প্রত্যেক বিধায়ক তাঁদের নিজের এলাকায় ১ হাজার করে চারা রোপন করবেন। এই প্রকল্প সুষ্ঠুভাবে পালনের উদ্দেশে তিন সদস্যের সমন্বয় টিম গঠন করেছে রাজ্য। এবছরের ৫ জুন থেকে শুরু করে এই কর্মসূচি চলবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।
Trending
- ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’ ও স্বচ্ছতা অভিষান কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর।
- কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রণ কি এবার হারাতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড!
- ইকো পার্কে ফিরছে বিশালাকার মেসি
- কলকাতার ইস্কনের সহ সভাপতি রাধারমণ দাস পদচ্যুত
- হাড়োয়ায় দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ,রাস্তা অবরোধ গ্রামবাসীদের, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
- মালদা কংগ্রেসে নতুন সমীকরণ, যোগদান প্রসেনজিতের
- ১জুলাই চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটি ।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরছেন নির্মলা সীতারমন, পদ যাচ্ছে শিক্ষামন্ত্রীর
